২০ হাজার রোহিঙ্গাকে উখিয়ায় নেওয়া হচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেওয়া ২০ হাজার রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়ার বালুখালিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঘুনধুম থেকে আশারতলি সীমান্তের বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তালিকা করা হচ্ছে বলে প্রথম আলোকে জানান নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সারোয়ার কামাল।

এদিকে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা গতকাল নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তের বড় শনখোলা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। তিনি বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুনধুম, তুমব্রু, বাইশফাঁড়ি, চাকঢালার বড় শনখোলা, আশারতলির সাপমারাঝিরি ও ফুলতলি—এই ছয়টি পয়েন্টে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে। এখানে থাকা ২০ হাজার রোহিঙ্গার মানবিক সহায়তা দেওয়ার জন্য তিনি ঢকায় রেড ক্রিসেন্টের সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন বলে জানান।