২০ হাজার ৫০০ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ই-বুক তৈরি করেছে। দেশে ২০ হাজার ৫০০ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম হবে। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া জিয়া হল মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা পরিষদের প্রশাসক আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, পুলিশ সুপার শেখ নাজমুল আলম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিনউল্লাহ নূরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে এক হাজার ৬০৪ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।