২০টি গরুসহ ট্রলার নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে গতকাল মঙ্গলবার সকালে গরুবোঝাই একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ২০টি গরুসহ ট্রলারটি নিখোঁজ রয়েছে। বাঁচামারা ইউপির চেয়ারম্যান আবদুর রশিদ জানান, সকালে কোরবানির ঈদে ঢাকায় গরু বিক্রির জন্য ট্রলার ভাড়া করে ২২টি গরু নিয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর সালমাবাদ এলাকা থেকে শিবালয়ের আরিচা নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। কিন্তু যমুনা নদীতে প্রবল স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়।