২০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বিদ্যালয়গুলো হলো: কাঁকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়, তেলিকান্দি প্রাথমিক বিদ্যালয়, ভূঁইশর প্রাথমিক বিদ্যালয়, জয়দরকান্দি পূর্ব প্রাথমিক বিদ্যালয়, জয়দরকান্দি পশ্চিম প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণগাঁও প্রাথমিক বিদ্যালয়, চুন্টা প্রাথমিক বিদ্যালয়, চুন্টা দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়, আজবপুর প্রাথমিক বিদ্যালয়, বড়বল্লা প্রাথমিক বিদ্যালয়, দেওবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়, তেরকান্দা প্রাথমিক বিদ্যালয়, টিঘর প্রাথমিক বিদ্যালয়, শাখাইতি প্রাথমিক বিদ্যালয়, বিটঘর প্রাথমিক বিদ্যালয়, বুড্ডা প্রাথমিক বিদ্যালয়, শাহবাজপুর উত্তর প্রাথমিক বিদ্যালয়, মলাইশ প্রাথমিক বিদ্যালয়, নিয়ামতপুর প্রাথমিক বিদ্যালয় ও লোপাড়া প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন।চুন্টা ইউনিয়নের বড়বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক খন্দকার আফ্রাহীম মঞ্জুর বলেন, বিদ্যালয়ে চারজন শিক্ষকের পদ থাকলেও আছেন দুজন। এর মধ্যে তাঁকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। এ কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।