২০টি রাজনৈতিক দলকে চিঠি
দল ও দলীয় প্রধানদের আচরণবিধি মেনে চলার বিষয়ে অনুরোধ জানিয়ে নির্বাচনে অংশ নেওয়া ২০টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলির সই করা এই চিঠি গতকাল বুধবার দলগুলোর দপ্তরে পাঠানো হয়েছে।
কমিশন সচিবালয়ের উপসচিব শামসুল আলম গতকাল রাতে প্রথম আলোকে এই তথ্য জানান।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না।
পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া ২০টি দল হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বিকল্পধারা বাংলাদেশ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনএফ, এনপিপি, পিডিপি, খেলাফত মজলিশ, এলডিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), তরীকত ফেডারেশন, জাকের পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।