২০টি হাঁস মুরগিসহ অসংখ্য পাখির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ধরলা সেতুসংলগ্ন চরের এক কৃষক হাঁস-মুরগির হাত থেকে ধানের বীজ বাঁচাতে বীজের সঙ্গে বিষ প্রয়োগ করে জমিতে ছিটান। এরপর ওই ধানবীজ খেয়ে আশপাশের মানুষের ২০টি হাঁস-মুরগিসহ বিভিন্ন প্রজাতির পাখি মারা যায়। গতকাল শুক্রবার সকালে মৃত হাঁস-মুরগি ও পাখি দেখে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

জানা গেছে, কুড়িগ্রাম শহর-সংলগ্ন ধরলা নদীর চরের কৃষক মনছুর আলী তাঁর জমিতে গত বুধবার বিকেলে ধানবীজের সঙ্গে বিষ মিশিয়ে জমিতে ছিটিয়ে দেন। গত বৃহস্পতিবার আশপাশের বাড়ির হাঁস-মুরগি, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি ওই ধানবীজ খেয়ে মারা যায়। সন্ধ্যার পর প্রতিবেশীরা তাঁদের হাঁস-মুরগি খুঁজতে থাকেন। শুক্রবার সকালে ওই জমিতে গিয়ে তাঁরা দেখতে পান, প্রাণীগুলো মৃত অবস্থায় পড়ে রয়েছে। এ ব্যাপারে মনছুর আলী বলেন, ‘বীজ ছিটালে হাঁস-মুরগি আসি খায়। কইলেও মানুষ শোনে না। তাই বাধ্য হয়া বীজ ধানের সাথে বিষ মিশাইছি। কার খতি হইল তাতে হামার কী।