২০০ মাকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ডহরী গ্রামে মা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার দুই শতাধিক মাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার ডহরী এলাকায় চাকলাদারবাড়ি প্রাঙ্গণে মায়েদের হাতে একটি করে শাড়ি ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়। মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মিজানুর রহমান চাকলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ফাউন্ডেশনের আব্দুল হান্নান দেওয়ান, মো. কবির হোসেন ভুঁইয়া প্রমুখ। এর আগে গত শুক্রবার ডহরী ও কলাম গ্রামের আরও ১২০ নারীকে শাড়ি ও ৪০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে মা ফাউন্ডেশন।