২০০ লিটার মদসহ এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত রোববার দিবাগত রাতে একটি মদের কারখানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরির সরঞ্জাম, প্রায় ২০০ লিটার চোলাই মদসহ আবদুল গফুর (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে গতকাল সোমবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মদ তৈরির কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া গফুরের বিরুদ্ধে মামলা হয়েছে।