২০০ শিক্ষক ও কর্মচারী বেতন পাননি দুই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের বিভিন্ন স্কুল ও কলেজের বিএম ও ভোকেশনাল শাখায় কর্মরত ২০০ শিক্ষক-কর্মচারী গত দুই মাসের বেতন এখনো পাননি।
একাধিক শিক্ষক-কর্মচারী অভিযোগ করেন, প্রতি মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে তাঁরা আগের মাসের বেতনভাতা পান। কিন্তু গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন এখনো ব্যাংকে আসেনি। হাজীগঞ্জ পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখার শপ সহকারী (তৃতীয় শ্রেণীর কর্মচারী) মজিবুল হক বলেন, ‘দুই মাস ধরে বেতন না পেয়ে ধারদেনা করে সংসার চালাতে হিমশিম খাচ্ছি।’
বলাখাল জেএন উচ্চবিদ্যালয় ও কারিগরি কলেজের অধ্যক্ষ আবু তাহের মজুমদার জানান, বেতন না পাওয়ায় তাঁদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।