২০০ শিক্ষার্থী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চারটি আবাসিক হলের প্রায় ২০০ শিক্ষার্থী গত তিন দিনে ডায়রিয়াসহ পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। চুয়েটের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা মুরতজা রেজা খান বলেন, ‘অতিরিক্ত গরম, দূষিত পানি বা নোংরা খাবার থেকে পেটের পীড়া হতে পারে। তবে আসলে কোন কারণে শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছে, তা সঠিকভাবে বলা যাচ্ছে না।’ক্যাম্পাস সূত্রে জানা যায়, চারটি ছাত্রাবাসের ছাত্ররা কয়েক দিন ধরে পেটের পীড়া, ডায়রিয়া, আমাশয় ও ঘন ঘন পাতলা পায়খানাসহ এ ধরনের রোগে ভুগছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ব্যাপারে তাদের কাছে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি। তবে চিকিৎসাকেন্দ্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।