২০০ শিক্ষার্থীকে বৃত্তি দিল মেডোনা গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সারা দেশের ২০০ অসচ্ছল ও প্রতিবন্ধী 
মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে মেডোনা গ্রুপ।
গতকাল শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে
প্রত্যেককে আট হাজার টাকা করে দেওয়া হয়।
মেডোনা গ্রুপের চেয়ারম্যান আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
আকবর আলি খান, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমদ, লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ, প্রথম আলোর
সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল ও সাংবাদিক
আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি।