২০০ হাঁসের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দশমিনায় নলখোলা গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় একটি খামারের ২০০ হাঁস মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে পাঁচ শতাধিক হাঁস। খামারের মালিক বেল্লাল হোসেন বলেন, এক হাজারেরও বেশি হাঁস নিয়ে তাঁর খামার। গ্রামের ভোলাইসিং ও কালীরচর চারণভূমিতে তিনি এই হাঁসগুলো পালন করে আসছেন। বৃহস্পতিবার রাতে খামারে আসার পর হাঁসগুলো অসুস্থ হতে থাকে। রাতেই ১৫টির মৃত্যু হয়। এভাবে গতকাল দুপুর পর্যন্ত দুই শ হাঁসের মৃত্যু হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাদল কৃষ্ণ হালদার বলেন, খাদ্যে বিষক্রিয়ায় হাঁসের মৃত্যু হয়েছে।