২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতার তথ্য বিচার বিভাগীয় কমিশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনার তথ্যপ্রমাণ বিচার বিভাগীয় কমিশনের কাছে জমা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার সংগঠনের নেতারা এক বিবৃতিতে জানান, কমিশনের সভাপতি সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে তাঁরা এসব তথ্য দিয়েছেন। ঐক্য পরিষদের প্রতিনিধি দলে ছিলেন রানা দাশগুপ্ত, সুব্রত চৌধুরী ও নির্মল চ্যাটার্জি। কমিশনের সদস্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মীর শহীদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।