২০০৮-০৯ সেশনের তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে গত বুধবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষপূতি উৎসব উদ্যাপিত হয়েছে। উৎসব উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা, গেম শো, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন একাডেমিক ভবনের সামনে কেক কেটে শিক্ষার্থীদের এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে উপাচার্যের নেতৃত্বে ওই সেশনের শিক্ষার্থীদের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।