২০১০ সালে ৫৭৪৩ নারী নির্যাতিত, হত্যাকাণ্ডের শিকার ১১১৮ নারী-শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর বাংলাদেশের পাঁচ হাজার ৭৪৩ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। হত্যা করা হয়েছে এক হাজার ১১৮ জন নারী ও শিশুকে। গতকাল রোববার বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদ ১৪টি পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করে।বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৮২৭ জন নারী উত্ত্যক্তের শিকার হয়েছেন। ২৬ জন উত্ত্যক্তের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। বর্বর নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন ৭৬৬ জন নারী। তাঁদের মধ্যে ১০৭ জন গণধর্ষণের শিকার হন, ধর্ষণের পর হত্যা করা হয় ৬৬ জনকে। এই পরিসংখ্যানটি প্রকাশের আগেও সারা দেশে বিপুলসংখ্যক নারী নির্যাতনের শিকার হওয়ায় বাংলাদেশ মহিলা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছিল।নতুন এই পরিসংখ্যানটিতে দেখা গেছে, গত বছর ১১৯ জন নারী এসিডদগ্ধ হয়েছেন এবং যৌতুকের কারণে ১৩৭ জন নারীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া গত বছর ৩৪২ জন নারী ও শিশুকে পাচার করা হয়েছে, ৬৪ জন গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছেন এবং তাঁদের মধ্যে ৩৪ জনকে হত্যা করা হয়েছে বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়।