২০১১ সাল জাতীয় কৃষিবর্ষ ঘোষণার আহ্বান
২০১১ সালকে জাতীয় কৃষিবর্ষ হিসেবে ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইনসিডিন বাংলাদেশ ও জাতীয় কৃষি পর্যালোচনা কমিটি।গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠন দুটি এই আহ্বান জানায়।সংবাদ সম্মেলনে কৃষিবর্ষ ঘোষণার পাশাপাশি ২০১১ সালে কৃষিকে ঘিরে বেশ কিছু উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়। এসব সুপারিশের মধ্যে রয়েছে কৃষকের মতামতকে গুরুত্ব দিয়ে জাতীয় কৃষিনীতির খসড়া চূড়ান্ত করা, কৃষি আদালত আইন ২০১১ প্রণয়ন, কৃষি উপকরণে ভেজাল প্রতিরোধ ও মান নিয়ন্ত্রণে আইন প্রণয়ন, কৃষকবান্ধব জাতীয় বাজেট তৈরি, কৃষিপণ্য পরিবহনে বিশেষ ব্যবস্থা নেওয়া উল্লেখযোগ্য।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী। এ সময় উপস্থিত ছিলেন কৃষি পর্যালোচনা কমিটির আহ্বায়ক তোফাজ্জেল হোসেন, ইনসিডিনের রতন সরকার, এ কে এম মুশতাক আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।