২০১১ সালের মধ্যে সব বিশ্ববিদ্যালয় বিশেষ নেটওয়ার্কভুক্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান বিশেষ নেটওয়ার্কের আওতাভুক্ত হবে। পর্যায়ক্রমে স্কুল, কলেজ ও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও এই সুবিধার আওতায় আনা হবে। সরকারি অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন প্রকল্পের আওতায় ইতিমধ্যে এই নেটওয়ার্কের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এই নেটওয়ার্ক বিস্তারের কাজ শুরু হবে। গতকাল সোমবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক কর্মশালায় বক্তারা এ কথা জানান। ‘মেজোরিটি স্পেনিং ট্রি অ্যান্ড দেয়ার এপ্লিকেশন’ শিরোনামে এ কর্মশালাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই) সোসাইটি। কর্মশালায় উপস্থিত ছিলেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এম এম এ হাশেম। স্বাগত বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল।