২০১৩ থেকে মাধ্যমিকে নতুন শিক্ষাক্রমের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষাক্রম যুগোপযোগী করার পদক্ষেপ নিয়েছে। ২০১৩ সালের ১ জানুয়ারি নতুন শিক্ষাক্রমের বই হাতে পাবে শিক্ষার্থীরা।গতকাল রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে এক সেমিনারে তিনি এ কথা বলেন। জাতীয় শিক্ষানীতি-২০১০-এর ভিত্তিতে শিক্ষাক্রম উন্নয়নবিষয়ক এই সেমিনারের আয়োজন করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি)।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর রশীদ, এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামালউদ্দিন, এসইএসডিপির পরিচালক রতন কুমার রায়, জাতীয় কারিকুলাম পরামর্শক ছিদ্দিকুর রহমান প্রমুখ।