২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সমঞ্চান) শ্রেণীতে ভর্তির আবেদনের শেষ সময় আগামীকাল ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার ভর্তি কমিটির সচিব ও রেজিস্ট্রার মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে অর্থাৎ আগামী ২০ ডিসেম্বর ২০১৩, সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত অ গ্রুপের, বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত ঈ গ্রুপের এবং ২১ ডিসেম্বর ২০১৩ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ই গ্রুপের এবং বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত উ গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং মোবাইল: ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।