প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, ২০১৪ সাল পুলিশের জন্য চ্যালেঞ্জের। তিনি আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। খবর ইউএনবির।
ডিএমপির ৩৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত এক অনুষ্ঠানে বেনজীর আহমেদ এ কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমদ, আইজিপি হাসান মাহমুদ খন্দকার প্রমুখ।