২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘নতুন প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সব পেশার মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। দরিদ্রতা, নিরক্ষরতা ও পশ্চাৎপদতা থেকে মুক্তি পেতে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করতে হবে। তাই ২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করা হবে।গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থী, ক্লাব, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শিক্ষামন্ত্রীর তহবিল থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম নুরুল হক। উপজেলা প্রকল্প কর্মকর্তা আলতাফুল হকের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আহমদ শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম প্রমুখ।