প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বর্তমানে ম্যালেরিয়ার প্রকোপ অনেকাংশে কমে এসেছে। সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থার নিরলস প্রচেষ্টায় ২০১৫ সাল নাগাদ দেশে ম্যালেরিয়া রোগ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব।গতকাল মঙ্গলবার কাজীর দেউরির ব্র্যাক লার্নিং সেন্টারে ‘জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি: গণমাধ্যমের সহায়তা’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তর, চট্টগ্রাম প্রেসক্লাব ও ব্র্যাক যৌথভাবে এর আয়োজন করে। এতে মূল প্রবন্ধ পড়েন আবু সাঈদ।চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবু তাহের।