২০১৫ সালে বিজিবি ৭৮৬ কোটি টাকার পণ্য মাদক উদ্ধার করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৭৮৬ কোটি ৭২ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের অস্ত্র, চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এসব অভিযান চালানো হয়েছে। বিজিবি গত বছর ৫০ লাখ ৫৬ হাজারটি ইয়াবা বড়ি, পৌনে ৫ লাখ বোতল ফেনসিডিল, ১০ কেজি হেরোইন, ১০ টন গাঁজা আটক করেছে।