২০১৬ : প্রথম আলো অনলাইনের সেরা ১০ ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর শেষ হতে চলল। এ বছর প্রতিদিনই নানা ঘটনার ছবি ও গ্যালারি প্রথম আলো অনলাইনে দেওয়া হয়েছে। প্রিন্ট সংস্করণের ছবিও অনলাইনে থাকে। গুগল এনালাইটিকসের হিসাব অনুযায়ী অনলাইনে আপ হওয়া ছবিগুলোর মধ্যে সর্বোচ্চ দেখা ১০টি ছবি পাঠকদের জন্য তুলে ধরা হলো।

.
.

রাজধানীর মৌচাক-মগবাজার উড়ালসড়কটির সদ্যনির্মিত কাজের একাংশ ভেঙে ফেলা হচ্ছে। ছবিটি রাজধানীর এফডিসির সামনে থেকে তোলা। এ বছরের ৯ অক্টোবর প্রকাশিত এই ছবি ১০ হাজার ২৯৬ বার দেখা হয়েছে। ছবি: আশরাফুল আলম

.
.

ফরিদপুরের চাঁদপুর এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক কুদ্দুস প্রামাণিকের সাড়ে চার বিঘা জমির ১ হাজার ২০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ২০১৬ সালের ১৫ মে প্রকাশিত এই ছবিটি ১০ হাজার ৭৪৭ বার দেখা হয়েছে। ছবি : রাশেদুল হক

.
.

রাজধানীর হাতিরঝিলে একটি আন্তর্জাতিক মানের অ্যাম্ফিথিয়েটার (ছাদখোলা মুক্তমঞ্চ) তৈরির কাজ চলছে। এ বছরের ১ জুন প্রকাশিত এই ছবি ১১ হাজার ৪১৭ বার দেখা হয়েছে। ছবি : সাইফুল ইসলাম

.
.

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য হোভার বোর্ড নামের নতুন যন্ত্র আনা হয়েছে। এই যন্ত্রের সাহায্যে বিমানবন্দরের ভেতরে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যাওয়া সম্ভব হবে। ২০১৬ সালের ১৩ জুলাই আপ হওয়া এই ছবি ১২ হাজার ১১৭ বার দেখা হয়েছে। ছবি:  আশরাফুল আলম

.
.

জঙ্গি হামলায় আশঙ্কায় রাজধানীর বিভিন্ন স্থানের মতো বসুন্ধরা শপিং কমপ্লেক্সে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। ছবিটি ১৭ জুলাই অনলাইনে আপ করা হয়েছে। ১৩ হাজার ১৭০ জন পাঠক ছবিটি দেখেছেন। ছবি : আশরাফুল আলম

.
.

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রৌহদহ খেয়াঘাটে রাসেল প্রামাণিকের জালে ধরা পড়েছে বিশাল বাগাড়। পরে ব্যাপারীদের কাছে ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেছেন তিনি। এ বছরের ১৬ অক্টোবর প্রকাশিত এ ছবি ২৫ হাজার ৩১৯ বার দেখা হয়েছে। ছবি : সোয়েল রানা

.
.

শুক্রবার ছুটির দিন রাজধানীর মতিঝিল এলাকা সচরাচর ফাঁকা থাকে। এ সুযোগে বেপরোয়াভাবে চলে যানবাহন। দুপুরে চালক ইয়াজ উদ্দিনের রিকশাকে ধাক্কা দিয়ে চলে যায় একটি বাস। এতে আহত হন ইয়াজ উদ্দিন। নিজের দুরবস্থার কথা ভুলে ক্ষতিগ্রস্ত রিকশাটির জন্য এভাবেই কান্নায় ভেঙে পড়েন তিনি। দিলকুশা মোড় এলাকা থেকে তোলা ছবি এ বছরের ১১ নভেম্বর অনলাইনের প্রকাশিত হয়। ২৭ হাজার ৭৬৫ বার ছবিটি দেখা হয়েছে। ছবি : আবদুস সালাম

.
.

ঢাকার গুলশানে জঙ্গি হামলার পরে দেশে বিভিন্ন স্থানের মতো ময়মনসিংহে থাকা বিদেশি নাগরিকদেরও প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হয়েছে। ছবিটি ময়মনসিংহের গাঙ্গিনারপার থেকে তোলা। ৩ জুলাই প্রকাশিত এই ছবি ৩৪ হাজার ৬২৯ বার দেখা হয়েছে। ছবি : জগলুল পাশা

.
.

রাজধানীর আসাদ গেট এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ব্যক্তিগত একটি গাড়িকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যাচ্ছিল। ব্যক্তিগত ওই গাড়ির মালিক দ্রুত গিয়ে হানিফ পরিবহনের বাসচালকের সহকারীকে বাস থেকে নামিয়ে আনেন। ৩ আগস্ট প্রকাশিত এই ছবিটি ৫১ হাজার ৮৯৯ বার দেখা হয়েছে। ছবি : সাবিনা ইয়াসমিন

.
.

খুলনার নতুন রাস্তা মোড় এলাকার মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে একটি বিদেশি পিস্তলসহ খালিশপুর এলাকার মাদক ব্যবসায়ী ও সুজন হত্যা মামলার আসামি কানা মেহেদিকে পুলিশ আটক করে। মাটিতে শুয়ে চেক গেঞ্জি পরা লোকটি কানা মেহেদি। উদ্ধার করা পিস্তল হাতে (হলুদ জামা) সোর্স টুটুল। মেহেদীকে জাপটে ধরে আছেন খালিশপুর থানার এসআই ফিরোজ। ২০১৬ সালের ১২ জুলাই তোলা এই ছবি দেখা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৩৫ বার। ছবি: সাদ্দাম হোসেন