২০১৬ সাল পর্যন্ত কালাজ্বরের ওষুধ বিনা মূল্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালাজ্বরের ওষুধ ২০১৬ সাল পর্যন্ত বিনা মূল্যে পাওয়া যাবে। আজ মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং কালাজ্বর নিয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান। 
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও থাইল্যান্ডের মধ্যে ওই সমঝোতা চুক্তিটি সই হয়।
কালাজ্বর প্রতিরোধে সংশ্লিষ্ট দেশগুলো একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে দেশ পাঁচটির জেলা বা উপজেলা পর্যায়ে প্রতি ১০ হাজারে একজনেরও কম লোক যাতে কালাজ্বরে আক্রান্ত হয়—এ জন্য সবাই কাজ করবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতিবছর ১৪ কোটি ৭০ লাখ লোক কালাজ্বরে আক্রান্ত হয়। এটি একটি প্রাণঘাতী রোগ।