২০১৬ সালের মধ্যেই জামায়াত নিষিদ্ধ: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালের মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে জামায়াতের রাজনীতি চলতে পারে না।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে রমনা থানা আওয়ামী লীগের হরতালবিরোধী মানববন্ধন কর্মসূচি চলাকালে কামরুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ‘আজকে প্রশ্ন উঠেছে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে। স্পষ্ট বলতে চাই, জামায়াতকে নিষিদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র। ২০১৬ সালের মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াত নিষিদ্ধ হবে। এতে কোনো সন্দেহ নাই।’