২০১৮ সালে দেশে দারিদ্র্য থাকবে না: অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৮ সালে দেশে দারিদ্র্য থাকবে না। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির বাধা দূর করতে চলমান রাজনৈতিক সহিংসতাকে শক্ত হাতে দমন করতে হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কর্মসূচিকে দেশের উন্নয়নের বাধা উল্লেখ করে আবদুল মুহিত বলেন, ‘আমি আশা করেছিলাম চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছয় থেকে সাতে যাবে। কিন্তু যে অনাচার হচ্ছে, তাতে স্বপ্ন আঘাতপ্রাপ্ত হচ্ছে। তবে আমি আশা ছাড়িনি। দুটি পথ আছে। এক হলো খালেদা জিয়ার সুমতি এবং দ্বিতীয়ত সন্ত্রাসকে শক্ত হাতে দমন করা। কিন্তু খালেদা জিয়ার সুমতি হবে কি না, তা এই সংসদে কেউ বলতে পারবে না। তাঁর অনুসারীরাও বলতে পারবে না।’