২০১৮ সালে হজের প্রাক্-নিবন্ধন ১ লাখ ছাড়িয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাঁরা হজে যেতে চান, তাঁদের প্রথম ধাপে প্রাক্-নিবন্ধন করতে হবে। ২০১৭ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাক্-নিবন্ধন শেষ হয়েছে। হজযাত্রীরা হজের প্রশিক্ষণ নিচ্ছেন, যাওয়ার প্রস্তুতি নেবেন জুলাই মাস থেকে।
হজ ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১৮ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাক্-নিবন্ধন ইতিমধ্যে ১ লাখ ৩১৭ জন করেছেন। প্রাক্-নিবন্ধনের টাকা জমাসাপেক্ষে ব্যাংক থেকে প্রাক্-নিবন্ধন ক্রমিক নম্বর দেওয়া হয়। ২০১৭ সালে সৌদি আরবে কোটা অনুযায়ী ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন এবার হজে যেতে পারবেন। যদি সৌদি কোটা না বাড়ে তাহলে এ সংখ্যা অতিক্রম করলে নিয়মমতো হজযাত্রীরা অপেক্ষমাণ তালিকায় থাকবেন এবং পরবর্তী বছর হজে যাবেন।
হজযাত্রীদের প্রাক্-নিবন্ধন, নিবন্ধন এবং সর্বশেষ নির্দেশনা, সংবাদ ও প্রয়োজনীয় ফরম ডাউনলোড করা যাবে www.hajj.gov.bd ঠিকানায়।