২০১৯ সালে আ.লীগের অধীনেই নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক জনসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০১৯ সালের আগে জাতীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। ওই নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।
সদরের কানাইপুর ইউনিয়নের পোরদিয়া উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার এ জনসভার আয়োজন করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ জনসভার আয়োজন করে। মন্ত্রী সাজিদ-সোবাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত পোরদিয়া উচ্চবিদ্যালয়ের একটি তিনতলা ভবন উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেকে চুলে নানা রং মেখে ভোট চাইতে আসবেন। ভোট পাওয়ার জন্য কান্নাকাটি করবেন। কিন্তু তাঁদের কথায় ভুললে চলবে না। কেননা উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগের সরকারকে ক্ষমতায় আসতে হবে। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন পূরণ করতে কাজ করে যাচ্ছেন তাঁর (বঙ্গবন্ধু) সুযোগ্য কন্যা শেখ হাসিনা।
এ জনসভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত ফকির সভাপতিত্ব করেন।