২০২ গ্রাম বিদ্যুৎহীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত ২০২টি গ্রামে গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার সাকল্যে ১৫ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এতে এসব গ্রামের কয়েক হাজার গ্রাহককে ভোগান্তি পোহাতে হয়। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মতলব দক্ষিণ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সাত ঘণ্টা এবং শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সমিতির ডিজিএম মো. জাহাঙ্গীর আলম বলেন, সমিতির ৩৩ ও ১১ কেভির লাইনে মেরামতের কাজ চলায় এ সমস্যা হয়েছে। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|