প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবার সহযোগিতায় ২০২১ সালের মধ্যে বাংলাদেশ থেকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।
গতকাল মঙ্গলবার খুলনা নগরের সিএসএস আভা সেন্টারে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ কাউন্সিলের সক্ষমতা বৃদ্ধিকল্পে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে।
খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার মোস্তান হোসেন, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান এবং বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ) সভাপতি মো. ইমরানুল হক চৌধুরী।