২০২২ সালের মধ্যে জলাতঙ্কমুক্ত হবে দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পিএডব্লিউ) ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) রাকিবুল হক, বে-নজির আহমেদ, মায়া বারলো রিজভী ও রোজিনা আলিয়া আহমেদ
পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পিএডব্লিউ) ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) রাকিবুল হক, বে-নজির আহমেদ, মায়া বারলো রিজভী ও রোজিনা আলিয়া আহমেদ

২০২২ সালের মধ্যে বাংলাদেশ জলাতঙ্কমুক্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভিলেন্স অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক বে-নজির আহমেদ। তিনি বলেন, কুকুর জলাতঙ্কের কারণ নয়, মিথ্যা অজুহাতে কুকুর নিধন করা হয়। কুকুরকে টিকা দিলে সেই কুকুর কাউকে কামড়াবে না।

গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পিএডব্লিউ) ফাউন্ডেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে বে-নজির আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, ২০২০ সালের মধ্যে দেশের সব কুকুরকে তিন রাউন্ড টিকা দেওয়া হবে। এতে কুকুর মানুষকে কামড়াবে না। এভাবে ২০২২ সালের মধ্যে বাংলাদেশ জলাতঙ্কমুক্ত হবে।

বে-নজির আহমেদ বলেন, ‘সারা দেশে ১২ থেকে ১৬ লাখ কুকুর আছে। আমরা এ বছরের মধ্যে ৭০ শতাংশ কুকুরকে জলাতঙ্ক টিকা দিয়ে দেব। আগামী ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় সব কুকুরকে টিকা দেওয়া শেষ হবে। এর পরের বছর অর্থাৎ ২০২০ সালের মধ্যে সব কুকুরকে তিন রাউন্ড টিকা দেওয়া সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পিএডব্লিউ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রোজিনা আলিয়া আহমেদ, হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের আবাসিক প্রতিনিধি মায়া বারলো রিজভী, পিএডব্লিউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল হক প্রমুখ।