২০৪১ সালের মধ্যে এশিয়ার প্রথম সারিতে উঠবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ এশিয়ার প্রথম সারির দেশ হিসেবে গণ্য হবে। গত শুক্রবার বিকেলে খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নকাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতা ছাড়া এসব কাজ সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে সুদৃঢ় করতে তিনি দেশের মানুষের কাছে আহ্বান জানান।উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ মো. আবদুল জব্বারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জেড এইচ মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য দেন।