২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আমরা অঙ্গীকার করেছি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করব৷ দেশকে ডিজিটালাইজড করে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নয়নশীল নয়, উন্নত দেশে পরিণত করতে চাই৷’
গতকাল রোববার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ডিজিটাল মেলার উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন৷ তিন দিনব্যাপী মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত৷ মেলায় বিভিন্ন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানসহ ৫৭টি স্টল বসেছে৷ উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা হয়৷
উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরও বলেন, একসময় মানুষের কাছে মোবাইল ফোন সহজলভ্য ছিল না৷ কিন্তু এখন বাচ্চারা আইপ্যাড নিয়ে খেলা করে৷ মায়েরা খেলনার বদলে মোবাইল তুলে দিয়ে বাচ্চাদের খাওয়ান৷
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মো. ফখরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ৷