প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভরমোহনী গ্রামে গতকাল মঙ্গলবার ২০৫ বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। উল্লাপাড়ার সাংসদ তানভীর ইমাম এই বিদ্যুৎ-সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে ভরমোহনী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভার আয়োজন করা হয়। আকমল হোসেন বাদশার সভাপতিত্বে এ উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তুষার কান্তি দেবনাথ, ইদ্রিস আলী, সাংবাদিক গোলাম মোস্তফা ও আহসান আলী সরকার।