২০৬০ বোতল ফেনসিডিলসহ গাড়ি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মাশুরগাঁও বাসস্ট্যান্ড থেকে গতকাল বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে দুই হাজার ৬০ বোতল ফেনসিডিল আটক করেছে। তবে এর সঙ্গে কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার মাশুরগাঁও বাসস্ট্যান্ডে গতকাল ভোরে পুলিশ হরতালের দায়িত্ব পালনের সময় গাড়িতে তল্লাশি করছিল। এ সময় মাওয়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার থেকে লোকজন নেমে পালিয়ে যায়। এ সময় পুলিশ ওই প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-১৪-৪৫৫৮) তল্লাশি করে দুই হাজার ৬০ বোতল ফেনসিডিল জব্দ করে।