২০৮ হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজের সময় বিভিন্ন ধরনের অনিয়ম ও প্রতারণার দায়ে ২০৮টি হজ এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। এর মধ্যে আটটির লাইলেন্স বাতিল করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান।
সচিব জানান, ২১৭টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এর মধ্যে মন্ত্রণালয় তদন্ত করে ২০৮টির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় এই ব্যবস্থা নিয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অপরাধের ধরন অনুযায়ী পাঁচটি এজেন্সিকে পাঁচ লাখ, পাঁচটিকে চার লাখ, ১৭টিকে তিন লাখ, নয়টিকে আড়াই লাখ ও ১২১টি এজেন্সিকে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া, ৪৩টি এজেন্সির হজ লাইসেন্স স্থগিত করা হয়েছে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয়টি এজেন্সিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।