২০-দলের তিন সমন্বয় টিম, জামায়াত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সমন্বয় কমিটির পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খানের প্রচারে ২০-দলীয় জোটের শরিকদের নিয়ে তিনটি টিম করা হয়েছে। এসব টিমে জামায়াতে ইসলামী নেই।
গতকাল মঙ্গলবার ২০-দলের মহাসচিবদের সঙ্গে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমন্বয় টিম ঘোষণা করেন। ওই তিন টিমের প্রধান জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার ও সদস্যসচিব বাংলাদেশ-ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া। এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘জামায়াত কোনো প্রতিনিধির নাম দেয়নি, সে জন্য দিইনি। পরে যখন দেবে, তখন দেখা যাবে।’