২১ অক্টোবর রাজপথে বিক্ষোভ করবে ক্ষেতমজুর সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ দফা দাবিতে ২১ অক্টোবর দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত দেশব্যাপী রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি পালনের এ ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে বক্তারা সারা বছর কাজের সুযোগ সৃষ্টি, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং বাঁচার মতো বাঁচার নিশ্চয়তা দিতে সরকারের কাছে দাবি জানান। তাঁরা বলেন, সমিতি এর আগেও ১০ দফা দাবিতে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করেছে। কিন্তু দাবি মানা হয়নি। সে আন্দোলনের ধারাবাহিকতায় নতুন কর্মসূচি ঘোষণা করতে হচ্ছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এতে বক্তব্য দেন সমিতির সভাপতি শামছুজ্জামান, কার্যকরী সভাপতি সোহেল আহম্মেদ, সহসাধারণ সম্পাদক অনিরুদ্ধ দাশ, সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ। সম্মেলনে হাতিয়ায় ভূমিহীন ক্ষেতমজুরদের ওপর ভূমিদস্যুদের হামলার তীব্র নিন্দা ও তাদের শাস্তির দাবি জানানো হয়।