২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বাদীকে জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নয়জন আসামির পক্ষে বাদী শরীফ ফারুক আহমেদকে জেরা শেষ হয়েছে।গতকাল রোববার জেরা শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন ২৭ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন। একই সঙ্গে পরবর্তী সাক্ষী হিসেবে আওয়ামী লীগের নেতা মহীউদ্দীন খান আলমগীর ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক আবু হেনা ইউসুফকে ডেকেছেন আদালত।মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউক, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ জন আসামি কারাগারে আটক আছেন।২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ওই গ্রেনেড হামলা হয়। এতে দলের ২২ জন নেতা-কর্মী নিহত হন।