২১ আগস্ট গ্রেনেড হামলা:s হান্নানের জবানবন্দি গ্রহণকারী হাকিমকে জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত প্রতিবেদক:a২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত হত্যা মামলায় মুফতি হান্নানের জবানবন্দি গ্রহণকারী ঢাকার সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়াকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার দুই আসামি জঙ্গিনেতা মুফতি আবদুর রউফ ও রাতুল বাবুর (সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই) আইনজীবীরা জেরা করেন। এ নিয়ে ৫১ জন আসামির পক্ষে জেরা শেষ হলো। শুধু হাফেজ আবু তাহেরের পক্ষে জেরা বাকি আছে। এ ছাড়া একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায়ও এই হাকিমের জেরার জন্য ধার্য তারিখ ছিল। কিন্তু মুফতি হান্নানের আইনজীবী আদালতে না থাকায় অন্য আসামির আইনজীবীরাও জেরা করেননি।পরে আসামিপক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন ২০ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এই দুটি মামলার বিচারকাজ চলছে।এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ ২৬ জন আসামি কারাগারে আছেন। জামিনে আছেন সাতজন। তারেক রহমানসহ ১৯ জন আসামি পলাতক রয়েছেন।:nরাষ্ট্রপতির কাছে প্রণব মুখার্জির অভিনন্দনপত্র হস্তান্তর