২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সভা
কক্সবাজারের চকরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গত শুক্রবার সকালে চকরিয়া জনতা শপিং সেন্টারের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সদস্য কমরুদ্দিন আহমদ, কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর বুলবুল, সুচিন্তা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম, মাতামুহুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল সাঈদী, জেলা যুবলীগের সহসভাপতি শহীদুল্লাহ চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী প্রমুখ।