২১ আগস্ট নিহতদের স্মরণে নীরবতা, আলোর মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালন এবং আলোর মিছিল কর্মসূচি পালন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তারা এ কর্মসূচি পালন করে।
২৪ মিনিট নীরবতা পালনের আগে সংগঠনটির নেতা-কর্মীরা মশাল ও মোমবাতি হাতে নিয়ে একটি ছোট মিছিল বের করেন। মিছিলটি কিছুদূর গিয়ে আবার ফিরে আসে। এরপর সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ট্রাকের ওপর বানানো মঞ্চে বক্তৃতা করছিলেন আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত হন।