২১ আগস্ট স্মরণে আ.লীগের কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রক্তে ভেজা ভয়াল ২১ আগস্ট। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার নবম বার্ষিকী। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে। এর মধ্যে আজ বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন এবং দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারাও অনুরূপ কর্মসূচি পালন করবেন।এরপর একই স্থানে প্রধানমন্ত্রী ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।