২১ আগস্ট স্মরণে পিডিবির দোয়া মাহফিল
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তা-কর্মচারীরা। গত মঙ্গলবার আগ্রাবাদের বিদ্যুৎ ভবনে এ মাহফিলের আয়োজন করেছে বিউবো শ্রমিক কর্মচারী কর্মকর্তা ঐক্য পরিষদ, চট্টগ্রাম অঞ্চল।
এতে উপস্থিত ছিলেন পিডিবি দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী ও ঐক্য পরিষদ চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক মো. আজহারুল ইসলাম, পরিষদের সদস্যসচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রধান প্রকৌশলী (প্রকল্প) মো. আবদুল মুত্তালিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরদার আজম মোহাম্মদ, প্রবীর কুমার দে, মো. মকবুল হোসেন, মো. শামসুল আলম, মো. মতিউর রহমান প্রমুখ। এ ছাড়া বিউবো শ্রমিক কর্মচারী কর্মকর্তা ঐক্য পরিষদ, বিউবো বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বিউবো বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, চট্টগ্রাম ডিপ্লোমা প্রকৌশলী সমিতি ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ) নেতারাও মাহফিলে অংশ নেন। বিজ্ঞপ্তি।