২১ আগস্টের মামলায় শিল্পমন্ত্রীর সাক্ষ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাক্ষ্য দিয়েছেন।
আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ শিল্পমন্ত্রী সাক্ষ্য দেন। পরে আসামি পক্ষ তাঁকে জেরা করে। আগামীকাল সোমবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন বিচারক শাহেদ নুরুদ্দিন। এখন পর্যন্ত এ মামলায় ২১৫ জনের সাক্ষ্য-জেরা হয়েছে।
আদালতে সাক্ষ্য দেওয়ার সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের মদদে জঙ্গি নেতা মুফতি হান্নানের নেতৃত্বে ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। ওই গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা। হামলার সময় তিনিও ওই সমাবেশে উপস্থিত ছিলেন। তাঁর গায়েও স্প্লিন্টার বিদ্ধ হয় বলে জানান তিনি।