২১ ও ২২ নভেম্বর ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় সোমবার এই তারিখ চূড়ান্ত করা হয়। সহ-উপাচার্য ও ভর্তি কমিটির সমন্বয়কারী মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। ২১ নভেম্বর ‘ক’ ও ‘গ’ ইউনিটের এবং ২২ নভেম্বর ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ক’ ইউনিটের বিভাগগুলো হচ্ছে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বস্ত্র প্রকৌশল এবং ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল প্রকৌশল। ‘গ’ ইউনিটের বিভাগগুলো হলো: পদার্থ, রসায়ন, গণিত ও পরিসংখ্যান। ‘খ’ ইউনিটের বিভাগগুলো হলো: অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ও খনি ব্যবস্থাপনা, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান ও ফার্মেসি। ‘ঘ’ ইউনিটের বিবিএ ও অর্থনীতি।