২১ জন প্রিসাইডিং কর্মকর্তা পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনের এক দিন আগে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ২১ জন প্রিসাইডিং কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এ-সংক্রান্ত আদেশ দেওয়া হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মহসিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের পরিবর্তন করা হয়েছে। তাঁদের স্থলে ইতিমধ্যে অন্য প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে ৬৭টি কেন্দ্রের জন্য ৬৭ জন প্রশিক্ষিত প্রিসাইডিং কর্মকর্তা, ৪৫২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৯০৪ জন পোলিং কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া শুরু হয়েছে।