২১ জনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গত ১০ জুলাই ধর্মভিত্তিক দলগুলোর ডাকা হরতালের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ২১ আসামির জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কাদিরের আদালতে উপস্থিত হয়ে ২১ আসামি জামিন আবেদন জানালে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এই ২১ আসামি ঘটনার পর উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পেয়েছিলেন। সম্প্রতি তাঁদের জামিনের মেয়াদ শেষ হয়।্রগত ১০ জুলাই হরতালের দিন সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমানসহ পুলিশের ১৩ সদস্য আহত হন।