২১ জাহাজের পণ্য খালাস ব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারী বর্ষণের কারণে গতকাল বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও জেটিতে ২১টি বড় জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হয়। বন্দর সূত্র জানায়, খোলা ও বস্তাবন্দী পণ্যবাহী জাহাজের খোল খুলে ক্রেনের সাহায্যে পণ্য খালাস করা হয়। বৃষ্টির সময় পানিতে ভিজে পণ্য নষ্ট হয়ে যায়। এ কারণে এ সময় জাহাজের খোল বন্ধ রাখা হয়।